২০২২ সালে বিশ্বকাপের আগে ইউরোপের অধিকাংশ ফুটবল সংস্থা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানিয়েছিল কাতারের বিরুদ্ধে। যদিও শেষ পর্যন্ত সব বিতর্ক পেছনে ফেলে সাফল্যের সঙ্গে বৈশ্বিক এই আসর আয়োজন করে এশিয়ার দেশটি।
২০৩৪ বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের বিপক্ষে কোনো দেশ বিড না করায় তখনি অনেকটাই নিশ্চিত হয়ে যায় আয়োজক স্বত্ব পাওয়া। কিন্তু কাতারের মতো সৌদি আরবের বিরুদ্ধেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠতে থাকে।এতে তৈরি হয় বিতর্ক। বুধবার অনলাইন কংগ্রেসে সৌদি আরবকেই ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফিফা।
আয়োজক স্বত্ব পাচ্ছে এটা ধরে নিয়েই সৌদির রাজধানী রিয়াদে উৎসবে মাতে দেশটির ফুটবলপ্রেমীরা। সন্ধ্যা থেকেই রিয়াদ শহরে জড় হতে থাকেন তারা।
