English

28 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
- Advertisement -

রাখি জানালেন: সন্তানের জন্মের আগে প্রকাশ্যে আসবেন স্বামী

- Advertisements -

বিগ বস ১৪-এর ঘরে হাজির হয়েছেন রাখি সাওয়ান্ত। বসের ঘরে হাজির হয়ে এবার নিজের জীবন নিয়ে মুখ খুললেন রাখি। অভিনেত্রী বলেন, তার বিয়ে হয়ে গেছে কিন্তু মানুষ অন্যরকম ভাবছেন। অনেকে ভাবছেন, তিনি মিথ্যা বলছেন।
পরিচিতির জন্য তিনি এমন বলছেন বলে অনেকে মনে করছেন কিন্তু বিষয়টি এমন নয়। তার সত্যিই বিয়ে হয়ে গেছে। সন্তানের জন্মের আগে, তার স্বামী প্রকাশ্যে আসবেন। নিজের পরিচয় সবার সামনে তুলে ধরবেন বলেও জানান রাখি। তার বিয়ে এবং সম্পর্ক যে মিথ্যে নয়, সে বিষয়ে জোর গলায় দাবি করেন রাখি সাওয়ান্ত।
সম্প্রতি বেশ কয়েকটি বিস্ফোরক মন্তব্য করেন রাখি। তিনি বলেন, এই মুহূর্তে তার অর্থের প্রয়োজন। তার অর্থ, সম্পত্তি যার কাছে ছিল, তিনি আর নেই। ফলে তার অর্থ, সম্পত্তি সব লোপাট হয়ে গেছে। তার কাছে থেকে অর্থ, সম্পত্তি নেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু হয়। ফলে তিনি আর সেই সবকিছু ফেরৎ পাবেন না বলেও আশঙ্কা প্রকাশ করেন টেলিভিশনের ড্রামা কুইন।
অর্থের সঙ্কটে পড়ে এই মুহূর্তে তার উপার্জনের প্রয়োজন। ফলে তিনি উপার্জন করার চেষ্টা করছেন বলে স্পষ্ট জানান রাখি সাওয়ান্ত।
সম্প্রতি মুমম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে বসে রাখি সাওয়ান্তের বিয়ের আসর। যেখানে কনের বেশে হাজির হন রাখি। বিয়ের সময় রাখি কখনও সাদা রঙের গাউন পরে হাজির হন, আবার কখনও হাতে চূড়া পরে ভারতীয় সাজে হাজির হন। রাখি বিয়ের কনে হিসেবে হাজির হলেও, কার সঙ্গে তার বিয়ে হল, সে বিষয়ে কোনও আভাস দেননি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hdoe
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন