এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২৮ জনের মৃত‌্যু

- Advertisements -

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২৮ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ১৯ হাজার ২৭৪ জন।

২৪ জুলাই সকাল ৮টা থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত ১১ হাজার ২৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন।

Advertisements
রোববার (২৫ জুলাই) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক ০৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৬২ শতাংশ। সুস্থতার হার ৮৫ দশমিক ৭৭ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

Advertisements

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৬৯ জন, চট্টগ্রাম বিভাগের ৪০ জন, রাজশাহী বিভাগের ২১ জন, খুলনা বিভাগের ৫০ জন, বরিশাল বিভাগের ৬ জন, সিলেট বিভাগের ১১ জন, রংপুর বিভাগের ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগের ১৫ জন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/prf0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন