করোনায় মৃত্যু বেড়ে ২৪, শনাক্ত ২৫৮৪

- Advertisements -

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৩১ জনে।

একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৮৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ২৯ হাজার ১৫৪ জনে।

Advertisements

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisements

এর আগের ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় মারা যান ২০ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হন তিন হাজার ৫৩৯ জন। ফলে ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন রোগী শনাক্ত ও মৃত্যু- দুটোই কমেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3h7r
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন