বিশ্বে করোনায় বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ১১ লাখ ১ হাজার ৬২ জন

- Advertisements -

এস এম আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি: বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত ফ্রান্সে ১ লাখ ৮২ হাজার ৬ জন।সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে ৩৫২ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ১ লাখ ১১ হাজার ১০৫ জন।

আজ বুধবার (১৩ জুলাই) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ কোটি ২৮ লাখ ৬৬ হাজার ৫২৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ লাখ ৭৪ হাজার ৩৫১ জন। নতুন করে প্রাণ গেছে ১ হাজার ৯০৬ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬৩ লাখ ৭৬ হাজার ৭০৬ জন মানুষ বা আক্রান্তের ১%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৩ কোটি ৫৪ লাখ ৫৯ হাজার ৫৯৩ জন বা আক্রান্তের ৯৯%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৪৮ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ১১ লাখ ১ হাজার ৬২ জন বা আক্রান্তের ৯৯.৮% এবং গুরুতর অসুস্থ ৩৮ হাজার ৫৫৬ জন বা আক্রান্তের ০.২%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৯ কোটি ৬ লাখ ৮৩ হাজার ২২৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯৫ হাজার ৩৪২ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৪৬ হাজার ৬১৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২৫৪ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৮ কোটি ৬১ লাখ ৩৭ হাজার ৫৪৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ২১১ জন, মৃত্যু ৪৫ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৬ লাখ ৭২ হাজার ১৫৫ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ২৫ হাজার ৫১৯ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ১১ হাজার ৮৭৪ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩০ লাখ ৫ হাজার ২৭৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৪ হাজার ৭৭১ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৭৪ হাজার ১৬৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩৫২ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৩ কোটি ১৩ লাখ ৪৬ হাজার ১১১ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩ কোটি ২৫ লাখ ৪৮ হাজার ৯৪৭ জন। মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৩০৫ জন এবং সুস্থ হয়েছেন ৩ কোটি ২ লাখ ৪ হাজার ৪২০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৮২ হাজার ৬ জন এবং মৃত্যু ১২৬ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২ কোটি ৯৩ লাখ ৮ হাজার ১০০ জন। মোট মৃত্যু ১ লাখ ৪২ হাজার ১৩৯ জনের এবং সুস্থ হয়েছেন ২ কোটি ৭৪ লাখ ৮৬ হাজার ৩০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ২৭ হাজার ৬১১ জন, মৃত্যু ১০৪ জনের।

Advertisements

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৮ লাখ ৮৩ হাজার ৯৯৫ জন। মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ৭১৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ৯০৮ জন এবং মৃত্যু ৮৫ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ২২ লাখ ১৫ হাজার ৮০৩ জন।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ৩২০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৪২ হাজার ৯৬৭ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ৩৯০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৫৭ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ৮১ লাখ ৪৭ হাজার ৪৪৯ জন।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ১ কোটি ৮৫ লাখ ৬১ হাজার ৮৬১ জন। মোট মারা গেছেন ২৪ হাজার ৬৬৮ জন।সুস্থ হয়েছেন ১ কোটি ৮২ লাখ ৮৮ হাজার ৩৩২ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৭ হাজার ৩২৩ জন, মৃত্যু ৭ জনের।

আক্রান্তে ৯ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৩১০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮১ হাজার ৬৬৯ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৮ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৬৫ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৫১ লাখ ৮০ হাজার ৪৪৪ জন। মোট মৃত্যু ৯৯ হাজার ৫৭ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৩৫ হাজার ৭২৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৫৩৪ জন এবং মৃত্যু ২৫ জনের।

স্পেনে আক্রান্ত ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার ৮৪১ জন। মোট মৃত্যু ১ লাখ ৮ হাজার ৯৪৮ জনের আর সেরে উঠেছে ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার ৪৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৮০৫ জন, মৃত্যু ৫৩ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ১ কোটি ৭ লাখ ৫৬ হাজার ২৫৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৭৫ জন। মোট মৃত্যু ৪৩ হাজার ৯০ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১ জনের এবং সুস্থ হয়েছেন ৯৭ লাখ ৮০ হাজার ১৭২ জন।

জাপানে মোট আক্রান্ত ৯৭ লাখ ৪২ হাজার ৬৮৩ জন। মোট মৃত্যু ৩১ হাজার ৪৪৫ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৬ হাজার ৩৩ জন, মৃত্যু ১৯ জনের।সুস্থ হয়েছেন ৯৩ লাখ ৩২ হাজার ৯৬৬ জন।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৯৪ লাখ ২৬ হাজার ১৭১ জন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ১৪৫ জন এবং সুস্থ হয়েছেন ৯২ লাখ ৮ হাজার ৩৮০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৯৩ জন এবং মৃত্যু ২১ জনের।

Advertisements

অস্ট্রেলিয়ায় মোট আক্রান্ত ৮৫ লাখ ৬১ হাজার ৫৭১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪১ হাজার ২৫৯ জন। মোট মৃত্যু ১০ হাজার ৩৮৫ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৫৯ জনের। এবং সুস্থ হয়েছেন ৮২ লাখ ৩৬ হাজার ৮৭৫ জন।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৮২ লাখ ৫৩ হাজার ৮৫৪ জন। মোট মৃত্যু ২২ হাজার ৪০৯ জন। আর সুস্থ হয়েছেন ৮০ লাখ ৮৩ হাজার ৭৪৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৩৭১ জন,মৃত্যু ২ জনের।

ইরানে মোট আক্রান্ত ৭২ লাখ ৫৫ হাজার ১৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৪১ হাজার ৪৫১ জনের এবং সুস্থ হয়েছেন ৭০ লাখ ৬৫ হাজার ৪৭৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৫৮৮ জন এবং মৃত্যু ৭ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ৬৫ হাজার ৩১১ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৯৭ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫৩ লাখ ৬৯ হাজার ২৩৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৬৮৬ জন এবং মৃত্যু ১২ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬১ লাখ ৯৮ হাজার ৮৪৮ জন। মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ২০২ জন এবং সুস্থ হয়েছেন ৬০ লাখ ৮ হাজার ৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৩৮১ জন, মৃত্যু ২০ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৬১ লাখ ১৬ হাজার ৩৪৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৩৬১ জন। মোট মৃত্যু ১ লাখ ৫৬ হাজার ৮০৬ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৩৭ হাজার ৬২৫ জন।

এদিকে করোনা আক্রান্তের ৪৪ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৯১ হাজার ৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ২১২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ১৫ হাজার ৮৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৫৬ জন, মৃত্যু ৯ জনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/sk8c
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন