হাম ও উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু

- Advertisements -

সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের হামে ও দুজনের হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৭০ জন। গত ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ৭৭৬ জন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ১৭২ রোগী।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৪ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩ হাজার ৬১৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৩ হাজার ২৫৮ জন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/skx8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন