করোনায় আক্রান্তদের ফ্রি অক্সিজেন সার্ভিস দিচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি

- Advertisements -

দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ করোনায় আক্রান্ত ইউনিভার্সিটির ছাত্র- শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে সম্পূর্ন বিনামূল্যে অক্সিজেন সার্ভিস চালু করেছে।

Advertisements

গত ৫ এপ্রিল ২০২১ ভার্চুয়ালি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিভার্সিটির পরিচালক ইঞ্জিনিয়ার কাজী তাইফ সাদাত। এ সময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির ট্রেজারার জনাব কামরুল হাসান,  রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল মাহাবুবুল হক( অবঃ) সহ বিভিন্ন বিভাগীয় প্রধানগন।

বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান কাজী জামিল আজহার সার্বিক দিক নির্দেশনায় প্রথম পর্যায়ে মোট ১০ (দশটি) সিলিন্ডারের মাধ্যমে এ কার্যক্রম শুরু হলো। ভবিষ্যতে করোনায় আক্রান্ত ঢাকা শহরের গরীব এবং দুস্থদের প্রয়োজনেও এ সেবা আরও বিস্তৃত করা হবে বলে জানান এর তত্ববধায়ক ইঞ্জিনিয়ার কাজী তাইফ সাদাত।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/7nr9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন