দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৫ জনের মৃত্যু

- Advertisements -

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৬৯ জন। আজ শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।
এতে আরো জানানো হয়, ১১৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৪৭টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৫২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৪ লাখ ১৮ হাজার ৪২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Advertisements
Advertisements
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৮৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ২৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/lvjm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন