দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১১ হাজার ছাড়াল

- Advertisements -

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৩৪ জন। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জনে। একই সময়ে নতুন করে ১২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ১৯২ জন হলো।

আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Advertisements

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৪০ হাজার ১৩৪ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৪৯ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৫২ জন।

এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৭ জন।

Advertisements

এর আগের দিন বৃহস্পতিবার করোনা শনাক্ত হয় ১০ হাজার ৮৮৮ জনের আর মারা যান ৪ জন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vnya
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন