করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

- Advertisements -

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩ জনে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisements

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৬৪ জনের।শনাক্তের হার ৪.০১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জনে।

Advertisements

এর আগে, শনিবার (২৬ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে আটজনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৭৫৯ জনের। এ ছাড়া শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ১১ জনের মৃত্যুর সংবাদ জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ওই সময়ে করোনা শনাক্ত হয় এক হাজার ৫১৬ জনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3we5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন