গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৪৬৩৬ জন

- Advertisements -

দেশে একদিনে আবার শনাক্ত সাড়ে ৪ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৩৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জন। ২৪ ঘণ্টায়  ২ হাজার ৮২৭ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৮৫ হাজার ৪৮২ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisements

এতে আরো জানানো হয়, ৫২৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায়  ২৪ হাজার ৫০৯টি নমুনা সংগ্রহ এবং ২৪ হাজার ৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এখন পর্যন্ত ৬৩ লাখ ৫১ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/c7h1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন