গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়নি নতুন ডেঙ্গু রোগী

- Advertisements -

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি। সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের কোনো হাসপাতালে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি। বর্তমানে ঢাকার হাসপাতালে মাত্র দুজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

Advertisements

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩৩ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩১ রোগী। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।

Advertisements

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rabb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন