২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৪৮

- Advertisements -

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু নেই। তবে একই সময়ে ২৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisements

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩০ জন মারা গেছেন।

Advertisements

বিজ্ঞপ্তিতে বলা হয়ে, হাসপাতালে নতুন করে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১০৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন ও রংপুর বিভাগে ৩ জন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vrdt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন