কক্সবাজারের চকরিয়ায় ট্রাক চাপায় পথচারীর মৃত্যু

- Advertisements -

কক্সবাজারের চকরিয়ায় ট্রাক চাপায় ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। এসময় হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ ও চালক-হেলপারকে আটক করেছে।

শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কের উত্তর হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisements

আটক ব্যক্তিরা হলেন- নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া ইউনিয়নের চালক সাইফুল ইসলাম ও হেলপার মো. হাসান।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. আনিসুর রহমান বলেন, ভোরে কক্সবাজারগামী একটি মালবোঝাই ট্রাক চকরিয়ার উত্তর হারবাং এলাকায় অজ্ঞাত এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

Advertisements

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় না পেলে আঞ্জুমানে মফিদুল ইসলাম কক্সবাজারের মাধ্যমে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে। চালক-হেলপারের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hpqy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন