দলবেঁধে ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে হত্যায় ৬ জনের ফাঁসি

- Advertisements -

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্বামী-স্ত্রী হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (৬ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন।

Advertisements

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, লোকমান, সুমন, শফিক, সুমন, আরিফ ও মো. জামাল। তাদের মধ্যে সুমন, লোকমান ও শফিক পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১১ আগস্ট রাতে রাস্তা থেকে স্বামীসহ স্ত্রীকে তুলে নিয়ে স্বামীকে বেঁধে তার সামনেই স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। এরপর তাদের দুজনকে হত্যা করে পাশের একটি ডোবাতে ফেলে পালিয়ে যায় আসামিরা। এ ঘটনার পর ১৬ আগস্ট ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। সাক্ষ্য-গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আ সোমবার দুপুরে ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

Advertisements

আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, তিন আসামি হত্যাকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে আদালতে স্বীকারক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত যুক্তিতর্ক শেষে তাদের ফাঁসির আদেশ দেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hqzh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন