গাঁজাসহ আটক আইআইটি বাবা!

- Advertisements -

অভয় সিংহ ওরফে ‘আইআইটি বাবা’কে এবার গাঁজাসহ আটক করেছে ভারতের পুলিশ। ‘আইআইটি বাবা’র দাবি, সেগুলি আসলে ‘প্রসাদ’।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। সেখানে একটি হোটেলে থাকছিলেন ‘আইআইটি বাবা’। কিছু হট্টগোলের খবর পেয়ে ওই হোটেলে পুলিশ পৌঁছায়। তখনই ‘আইআইটি বাবা’র থেকে গাঁজা উদ্ধার হয়।

Advertisements

ঘটনার জেরে কিছু ক্ষণের জন্য তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। যদিও পরে আবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, পুলিশ জানিয়েছে তাঁর থেকে স্বল্প পরিমাণে গাঁজা উদ্ধার হয়েছে। যা অনুমিত সীমার মধ্যেই ছিল।

কত পরিমাণ গাঁজা ‘আইআইটি বাবা’র থেকে পাওয়া গেছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে মাদক সংক্রান্ত (এনডিপিএস) আইন অনুসারে, স্বল্প পরিমাণ গাঁজা বলতে বোঝায় সর্বাধিক ১০০ গ্রাম। পুলিশের থেকে ছাড়া পাওয়ার পর ‘আইআইটি বাবা’ বলেন, “কিছুটা প্রসাদের গাঁজা ওঁরা (পুলিশ) পেয়েছেন।” তাঁর দাবি, হোটেলের কেউ নাকি পুলিশকে জানিয়েছিলেন তিনি আত্মহত্যার চেষ্টা করছেন। সেই সূত্র ধরেই পুলিশ পৌঁছে গিয়েছিল হোটেলে।

Advertisements

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলার সময়ে ‘আইআইটি বাবা’কে ঘিরে আলোচনা শুরু হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার বিভিন্ন ভিডিও। তার দাবি, আইআইটি মুম্বাই থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। বিদেশে মোটা বেতনের চাকরিও পেয়েছিলেন। কিন্তু সে সব ছেড়ে তিনি সন্ন্যাসের পথ বেছে নিয়েছেন বলে দাবি করেন অভয় ওরফে ‘আইআইটি বাবা’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i4sp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন