পটিয়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

- Advertisements -

চট্টগ্রামের পটিয়ায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত আবুল কালামের (৫০) স্ত্রী ফাতেমা আক্তার (৪০)।

বুধবার (১০মার্চ) সকাল ৯টার দিকে পটিয়া উপজেলার কুমুমপুরা পান্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ও ঘাতক আবু মুসা শফি মেম্বার বাড়ির আহমেদ জালালের ছেলে বলে জানা গেছে।

Advertisements

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বেলা আনুমানিক ১১টার দিকে পটিয়া উপজেলা থেকে আবুল কালাম ও তার স্ত্রী ফাতেমা আক্তারকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে আবুল কালামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় ছুরিকাহত ফাতেমা আক্তারকে হাসপাতালের ২৫ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Advertisements

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে দুই ভাই আবু মুসা ও আবুল কালামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে আবু মুসার ছুরিকাঘাতে আবুল কালাম নিহত হন বলে শুনেছি। এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i52a
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন