প্রিয়াঙ্কার গলার এই হারের মূল্য ২৬৪ কোটি!

- Advertisements -

গত পহেলা মে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসেছিল  বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট মেট গালা। এ অনুষ্ঠানে স্বামী নিক জোনাসকে নিয়ে এ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন  প্রিয়াঙ্কা চোপড়া।

গালা এই আয়োজনে হিরের হার পরে নজর কেড়েছেন  প্রিয়াঙ্কা।  মেট গালার অনুষ্ঠানের পর নিলামে উঠে বুলগেরিয়ান হিরার এই হার। আর এ হারের মূল্য শুনে অনেকের চোখ কপালে উঠেছে!

Advertisements

ইন্ডিয়া টিভি জানায়, মেট গালা ২০২৩ উপলক্ষে প্রিয়াঙ্কার জন্য ১১.৬ ক্যারেটের হিরা দিয়ে তৈরি করা হয়েছে এই গলার হার। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি টুইট। তাতে বলা হয়েছে, নেকলেসটির মূল্য ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ২৬৪ কোটি ৯০ লাখ টাকার বেশি। মেট গালার পর হারটি নিলামে উঠবে।

Advertisements

২০১৮ সালের ১ ডিসেম্বর মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। এ দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। তবে এবারই প্রথম স্বামীকে নিয়ে মেট গালার রেড কার্পেটে হাঁটলেন প্রিয়াঙ্কা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ihqx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন