ইংল্যান্ডে স্কুলবাস উল্টে ছাত্র নিহত, গুরুতর আহত ২

- Advertisements -
দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে বৃহস্পতিবার একটি স্কুলবাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে একজন শিক্ষার্থী নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাসটিতে মধ্যবিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল। শিশুদের বহনকারী বাসটি খাড়া রাস্তায় উল্টে যায়, এতে একজন শিক্ষার্থী নিহত হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
দক্ষিণ-পশ্চিম অ্যাম্বুলেন্স সার্ভিসের ডেপুটি অপারেশন ডিরেক্টর ওয়েইন ডার্চ জানান, ঘটনাস্থলে ৩টি হেলিকপ্টার ও ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়।

ডেভন অ্যান্ড সোমারসেট ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের প্রধান গ্যাভিন এলিস জানান, বহু দমকল ও অ্যাম্বুলেন্স কর্মী উদ্ধার কাজ শুরু করেন। এলিস বলেন, ‘খুবই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের দল একাধিক যাত্রীকে উদ্ধার করেছে এবং অ্যাম্বুলেন্স টিমকে সহায়তা করেছে।

Advertisements
Advertisements
পুলিশ জানিয়েছে, বাসটি সোমারসেটের মাইনহেড মিডল স্কুলে ফিরছিল একটি শিক্ষা সফর শেষে। তাতে ৬০ থেকে ৭০ জন যাত্রী ছিল। বিকেল ৩টার কিছু আগে বাসটি দুর্ঘটনায় পড়ে। স্কুলটিতে ৯ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা পড়ে এবং এটি গ্রীষ্মকালীন ছুটির ঠিক আগের সময় ছিল।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/sepy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন