ইউরোপজুড়ে তীব্র দাবদাহ

- Advertisements -

আগামী দিনে ইউরোপে তাপমাত্রার রেকর্ড ভাঙতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ ইউরোপ এবং উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশ জুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। স্পেন, ফ্রান্স, গ্রিস, ক্রোয়েশিয়া ও তুরস্কের কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ইতালিতে তাপমাত্রা ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

দেশটির ফ্লোরেন্স, রোমসহ ১০টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

Advertisements

মঙ্গলবার উত্তর ইতালিতে তীব্র গরমে চল্লিশ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ইতালীয় রাজনীতিবিদ নিকোলা ফ্রেটোয়ান্নি টুইট করেছেন, ‘আমরা একটি অসহনীয় তাপপ্রবাহের মুখোমুখি হচ্ছি। সম্ভবত এটি এমন উষ্ণতম সময়, গরমে মৃত্যু ও অসুস্থতা এড়াতে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা নেওয়া দরকা।

রোমের কলোসিয়ামের বাইরে এক ব্রিটিশ ব্যক্তিসহ দেশটির বেশ কয়েকজন পর্যটক ইতিমধ্যেই হিট স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। ইতালিয়ান মেটিওরোলজিক্যাল সোসাইটি নরকের তিন মাথার দানবের নামানুসারে এই তাপপ্রবাহের নাম দিয়েছে ‘সেরবেরাস হিটওয়েভ’। এটি আগামী কয়েক দিনের মধ্যে চরম পরিস্থিতি নিয়ে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অফিস বলেছে, শুক্রবার তাপমাত্রা সর্বোচ্চ হবে এবং বিবিসির আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইউরোপের বড় একটি অংশে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা দেখা যেতে পারে, এমকি আরো বেশিও হতে পারে।

Advertisements

২০২১ সালের আগস্টে ইতালির সিসিলি দ্বীপে ইউরোপের সর্বকালের সবচেয়ে বেশি তাপমাত্রা ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এর প্রভাবে গত বছর ইউরোপে ৬০ হাজারের বেশি মানুষ মারা গেছে। আশঙ্কা করা হচ্ছে, এই গ্রীষ্মে আরো অনেকের মৃত্যুর কারণ হতে পারে তীব্র তাপপ্রবাহ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/f6z6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন