ইরানি হামলায় ২৭০০ ইসরায়েলি ঘরছাড়া

- Advertisements -
ইসরায়েলের সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলার কারণে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হওয়া ২৭০০ জনের বেশি মানুষকে সহায়তা দেওয়া হচ্ছে। এ খবর ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদ ও ডিমোনা থেকে সরে গেছেন প্রায় ১০০০ বাসিন্দা। এ দুটি শহর রাতভর ইরানি হামলার শিকার হয়েছে।

এই দুই শহর থেকে অন্তত ১৮০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন শনিবারের এই হামলাকে একই দিনে ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলার ‘প্রতিশোধ’ হিসেবে বর্ণনা করেছে। এতে সংঘাতের চতুর্থ সপ্তাহে পাল্টাপাল্টি হামলার নতুন ধাপ শুরু হয়েছে।

Advertisements

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আরাদে অন্তত ১১৬ জন আহত হয়েছেন, যার মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

শহরের কেন্দ্রস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।ডিমোনায় আরও ৬৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। একাধিক আবাসিক ভবন ধ্বংস হয়ে যাওয়ায় অনেকেই স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ বছর বয়সী এক শিশুও রয়েছে বলে জানা গেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটিকে ‘কঠিন সন্ধ্যা’ বলে উল্লেখ করে ইরানের ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, শনিবারের হামলার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল, তবে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করা যায়নি, যদিও সেগুলো ‘বিশেষ বা অচেনা’ ছিল না।

Advertisements

ইসরায়েলের ফায়ার সার্ভিস জানায়, ডিমোনা ও আরাদ উভয় জায়গায় প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করতে ব্যর্থ হয়, ফলে শত শত কেজি ওজনের ওয়ারহেডসহ দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/u905
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন