ইসরায়েলের হামলায় ইরানের রেভ্যুলশনারি গার্ডের ৫ সদস্য নিহত

- Advertisements -

পশ্চিম ইরানের খোররমাবাদ শহরে ইসরায়েলের হামলায় ইরানের রেভ্যুলশনারি গার্ডের (আইআরজিসি) পাঁচ সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার ইরানের মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

খোররমাবাদ ইরানের লোরেসতান প্রদেশের রাজধানী। ইরান-ইসরায়েল সংঘাতে এর আগে ক্ষতিগ্রস্ত হয়নি শহরটি। এর আগে, সকালের দিকে ইরানি গণমাধ্যমগুলো জানায়, মধ্য ইরানের কোম শহরে ইসরায়েলি হামলায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

Advertisements

গত ১৩ জুন ইরানের ওপর আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এর পরই দেশ দুইটির মধ্যে শুরু হয় সংঘাত। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তখন থেকে কমপক্ষে ২৫ জন নিহত এবং ২ হাজার ৫১৭ জন আহত হয়েছেন।

Advertisements

অন্যদিকে, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলি হামলায় ৪৩০ জন নিহত এবং ৩ হাজার ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন। যদিও মানবাধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস গতকাল শুক্রবার বেসরকারিভাবে মৃতের সংখ্যা ৬৫৭ বলে জানিয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yjyd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন