নির্বাচিত না হলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ হবে, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ: ট্রাম্প

- Advertisements -

সদ্য ফ্লোরিডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প ছাড়াও একাধিক মার্কিন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে দেখা করেন নেতানিয়াহু। নেতানিয়াহুর শাসনাধীন ইসরায়েল গত অক্টোবর মাস থেকে হামাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত। এই যুদ্ধে জ্বলছে গাজা। এরই মাঝে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প দিলেন বড় বার্তা।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর ট্রাম্প বলেন, ‘আমাদের দেশ অযোগ্য ব্যক্তিদের দ্বারা পরিচালিত হচ্ছে।’ ডেমোক্র্যাটদের সমালোচনার সুর আরও চড়া করে ট্রাম্প বলেন, ‘আমরা যদি জয়ী হই, এটা খুব সহজ ব্যাপার হবে। সব ঠিকঠাক কাজ হবে, খুব তাড়াতাড়ি হবে। আর যজি জয়ী না হই, তাহলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ হবে, হতে পারে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ।’

Advertisements

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের প্রচারে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা একটি দিক হিসাবে তুলে ধরা হয়েছে। সদ্য আমেরিকার মার-এ-ল্যাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সাক্ষাৎ হয়। সেখানে নেতানিয়াহু যে টুপিটি পরেছিলেন, সেটি তাৎপর্যবাহী। টুপিতে ইংরেজিতে লেখা ছিল, ‘টোটাল ভিক্ট্রি’ অর্থাৎ ‘সম্পূর্ণ জয়’। যা ইসরায়েল বনাম হামাস যুদ্ধের নিরিখে প্রাসঙ্গিক।

Advertisements

এদিকে, ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সাক্ষাতের পর যে সুর উঠে এসেছে, তার ঠিক আলাদা সুর কমলা হ্যারিস-নেতানিয়াহু বৈঠকে দেখা গিয়েছে। কমলা হ্যারিস সেই সাক্ষাতের পর বলেন, গাজায় যা হয়েছে, তা ধ্বংসাত্মক। কমলা, নেতানিয়াহুর কাছে গাজায় শান্তি ফেরানোর জন্য বার্তা দেন। কমলার এই ব্যক্তব্য নিয়ে ডেমেক্র্যাট প্রেসিডন্ট পদপ্রার্থীকে, ট্রাম্প ‘মৌলবাদী বামপন্থী’ বলে কটাক্ষ করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9dyx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন