পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতা : ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর

- Advertisements -

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যজুড়ে সহিংসতার ঘটনা বেড়েছে। এ পরিস্থিতিতে গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে ৪৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি আগাম সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছে আরও প্রায় ১ হাজার ১০০ জনকে।

বুধবার পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত জানান, ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় প্রতিপক্ষকে হুমকি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছেG পুলিশ এখন পর্যন্ত ২০০টির বেশি প্রাথমিক অভিযোগ (এফআইআর) পেয়েছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চলছে।

Advertisements

সহিংসতায় দুজন নিহত হওয়ার তথ্যও নিশ্চিত করেছে পুলিশ। নিহতদের একজন নান্নুর এলাকায় এবং অন্যজন নিউ টাউনে নিহত হন। এ বিষয়ে সিদ্ধনাথ গুপ্ত বলেন, দুটি ঘটনাই তদন্তাধীন এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুষ্কৃতকারীদের ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। কলকাতা পুলিশের আওতাধীন এলাকা থেকে এখন পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৬৫ জন সুনির্দিষ্ট মামলায় এবং ১৫ জনকে আগাম সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে আটক করা হয়েছে।

Advertisements

এরই মধ্যে বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ গুলিতে নিহত হয়েছেন। এ সময় তার গাড়িতে থাকা আরও এক যুবক গুরুতর আহত হন। তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর মধ্যমগ্রাম ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/y2ae
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

কবিতা: মা

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন