পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি

- Advertisements -

প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করে নতুন নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। একই সঙ্গে পশু জবাইয়ের আগে বাধ্যতামূলকভাবে ফিটনেস সার্টিফিকেট বা উপযুক্ততার সনদ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতা হাইকোর্টের ২০১৮ সালের ১৬ আগস্টের নির্দেশনা অনুসরণ করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ ও খোজা মহিষসহ কোনো পশু জবাই করা যাবে না, যদি না সংশ্লিষ্ট পশুটিকে জবাইয়ের উপযুক্ত বলে সনদ দেওয়া হয়।

Advertisements

এতে আরও বলা হয়, পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি ভেটেরিনারি সার্জন যৌথভাবে এই সনদ দিতে পারবেন। তবে তাদের লিখিতভাবে নিশ্চিত করতে হবে যে পশুটির বয়স ১৪ বছরের বেশি, অথবা বয়স, আঘাত, বিকৃতি কিংবা দুরারোগ্য রোগের কারণে সেটি স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছে।

যদি কোনো ব্যক্তি এই সনদ না পান, তাহলে তিনি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন বলেও জানানো হয়েছে।

Advertisements

পশ্চিমবঙ্গ সরকার আরও স্পষ্ট করেছে, কেবল নির্ধারিত কসাইখানা বা স্থানীয় প্রশাসনের অনুমোদিত স্থানে পশু জবাই করা যাবে। কোনো উন্মুক্ত জনসমাগমস্থলে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

নির্দেশনা অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে বলেও সতর্ক করেছে রাজ্য সরকার। একইসঙ্গে জানানো হয়েছে, ১৯৫০ সালের আইনের আওতায় এসব অপরাধ আমলযোগ্য হিসেবে বিবেচিত হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/scyx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন