ফুটবল বিশ্বকাপের আয়োজক ফিফা, ট্রাম্প বা আমেরিকা নয়: ইরান

- Advertisements -

আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) প্রধান মেহেদি তাজ সাফ জানিয়েছেন, তাদের বিশ্বকাপের আয়োজক ফিফা, কোনো নির্দিষ্ট দেশ বা ব্যক্তি নয়। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানি প্রতিনিধিদল বা দেশটির সামরিক বাহিনী ‌‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)-এর প্রতি কোনো প্রকার অবমাননা বরদাশত করা হবে না।

গত সপ্তাহে ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে যোগ দিতে যাওয়ার পথে কানাডা সীমান্ত থেকে ফিরে আসতে বাধ্য হয় ইরানি প্রতিনিধিদল। কানাডার অভিবাসনমন্ত্রী নিশ্চিত করেছেন যে, আইআরজিসি-র সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মেহেদি তাজের ভিসা বাতিল করা হয়েছিল। আইআরজিসি কানাডা ও আমেরিকায় ‘সন্ত্রাসবাদী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত হলেও ইরানের কাছে এটি একটি অত্যন্ত সম্মানীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই ঘটনার প্রেক্ষিতে আগামী ২০ মে জুরিখে ফিফার সঙ্গে একটি বিশেষ বৈঠকে বসতে যাচ্ছে ইরান। সেই বৈঠকের আগেই মেহেদি তাজ রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে, বিশ্বকাপে অংশগ্রহণের জন্য তাদের উপযুক্ত গ্যারান্টি প্রয়োজন।

Advertisements

মেহেদি তাজ বলেন, আমাদের গ্যারান্টি দিতে হবে যে আমাদের রাষ্ট্রীয় প্রতীক, বিশেষ করে আইআরজিসি-কে অপমান করার কোনো অধিকার কারও নেই। যদি ফিফা আমাদের ভ্রমণের নিরাপত্তা এবং সম্মানের নিশ্চয়তা দেয়, তবেই কানাডার মতো পরিস্থিতির পুনরাবৃত্তি এড়ানো সম্ভব হবে। তিনি আরও যোগ করেন, আমরা বিশ্বকাপে যাচ্ছি কারণ আমরা যোগ্যতা অর্জন করেছি। আমাদের আতিথেয়তা দেওয়ার দায়িত্ব ফিফার। যদি তারা আয়োজক হয়, তবে আমাদের সামরিক প্রতিষ্ঠানকে অপমান করা চলবে না।

আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই আসরে ইরানের গ্রুপ পর্বের দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Advertisements

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইআরজিসি-র সঙ্গে যুক্ত কাউকে সে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। অন্যদিকে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন যে নির্ধারিত সূচি অনুযায়ীই ইরানি দল আমেরিকায় খেলবে। যুদ্ধ পরিস্থিতি এবং ভিসা জটিলতার এই ত্রিমুখী লড়াইয়ে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ এখন বড়সড় কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/q3qx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন