বাগদাদের আবাসিক এলাকায় ড্রোন হামলা

- Advertisements -

ইরাকের রাজধানী বাগদাদের আবাসিক এলাকা মানসুরে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে। শনিবার আল জাজিরার আরবি বিভাগ এতথ্য জানিয়েছে। হামলায় ব্যবহৃত একটি ড্রোন ইরাকের একটি গোয়েন্দা সংস্থার ভবনকে লক্ষ্য করে আঘাত হানে।

Advertisements

এদিকে এএফপিকে জানায়, লক্ষ্যবস্তু ভবনটিতে এমন একটি ইরাকি নিরাপত্তা সংস্থা কাজ করে, যা ইরাকে মার্কিন উপদেষ্টাদের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম চালায়। অভিযানের দৃশ্য ধারণ করছিল এমন আরেকটি ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি ক্রীড়া ক্লাবে বিধ্বস্ত হয়।

ক্লাবটি ইরাকের অভিজাত শ্রেণি ও বিদেশি কূটনীতিকদের মধ্যে জনপ্রিয়। এ ঘটনার পর রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/9zzh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন