বিশ্বের প্রথম কফিমন্ত্রী তিনি

- Advertisements -

প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে কফিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। ফলে বিশ্বের এই প্রথম কোনো দেশে কফিবিষয়ক মন্ত্রী নিয়োগ দেওয়া হলো।

চলতি মাসে বিতর্কিত এক নির্বাচনে জয়ী হন পাপুয়া নিউগিনির বর্তমান প্রধানমন্ত্রী জেমস মারাপ্পে। গত মঙ্গলবার তিনি নতুন মন্ত্রিসভার ঘোষণা দেন। তার মন্ত্রিসভায় নতুন দুটি পদ রাখা হয়েছে। এর একটি হচ্ছে, কফিমন্ত্রী ও আরেকটি পাম তেলবিষয়ক মন্ত্রী।

Advertisements

কফিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক উপমন্ত্রী জো কুলি। পাম তেলবিষয়ক মন্ত্রী হয়েছেন পার্লামেন্ট সদস্য ফ্রান্সিস মানেকে।

প্রধানমন্ত্রী জেমস মারাপ্পে বলেছেন, দেশের অর্থনীতি সমৃদ্ধ ও কৃষিকাজ নির্দিষ্ট করার লক্ষ্য নিয়েই তিনি এ দুটি মন্ত্রণালয়ে নিয়োগ দিয়েছেন।

Advertisements

বর্তমানে দেশটির কফিশিল্প চ্যালেঞ্জের মুখে। প্রধানমন্ত্রী মারাপ্পের প্রত্যাশা, নতুন কফিমন্ত্রী নিয়োগে এ পরিস্থিতির পরিবর্তন হবে এবং রাজস্ব আয় আরও বাড়বে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i2m7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

এ কোন আদনান সামি

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন