আফগান শরণার্থী শিশু রেহানা পোপাল ব্রিটেনের নামকরা ব্যারিস্টার

- Advertisements -

বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন আইনজীবী রেহানা পোপাল। সমাজ, সংস্কৃতি ও বিশ্বের ইতিবাচক পরিবর্তনে যারা অবদান রেখেছেন তারাই স্থান পেয়েছেন এ তালিকায়। রেহানা ব্রিটেনে অভিবাসী ও সিভিল আইন বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। আফগানিস্তান থেকে শরণার্থী হিসেবে ব্রিটেনে আশ্রয় নিয়েছিলেন রেহানা।

Advertisements

আফগানিস্তানে তালেবানের প্রথমবারের মতো ক্ষমতারোনের সময়টাতে ব্রিটেনে মা ও তিন ভাইবোনের সঙ্গে যুক্তরাজ্যে আশ্রয় নেন রেহানা। তাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছিল ক্ষেপণাস্ত্রের আঘাতে।

চলতি বছরের আগস্টে আফগানিস্তানে ফের ক্ষমতায় এসেছে তালেবান। আফগানিস্তান ছেড়েছে যুক্তরাষ্ট্র ও তার সামরিক জোটের মিত্ররা। তাদের সঙ্গে হাজার হাজার আফগানও দেশ ছেড়েছেন। ব্রিটেনে যেসব আফগান আসার জন্য আবেদন করেছিলেন তাদের অনেককে সহায়তা দিয়েছেন রেহানা।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/r8vp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন