ইরানের সঙ্গে আঁতাতের অভিযোগে বাহরাইনে গ্রেফতার ৪১

- Advertisements -

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সাথে জড়িত থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে বাহরাইন।

শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিএনএ এই তথ্য নিশ্চিত করেছে। এই ঘোষণাটি এমন এক সময়ে এলো যখন বাহরাইন ইরান সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে।

Advertisements

প্রতিবেদনে বলা হয়, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (অভ্যন্তরীণ মন্ত্রণালয়) ইরান সমর্থিত ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সাথে জড়িত থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে।

এছাড়া বাহরাইন সরকার জানিয়েছে, তারা কয়েক ডজন ব্যক্তির নাগরিকত্ব বাতিল করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ-তারা বাহরাইনের ওপর ইরানি হামলাকে সমর্থন করেছে।

Advertisements

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইরানের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং ‘বিদেশি গোষ্ঠীর সাথে আঁতাত’ করার অভিযোগ আনা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ze0z
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন