নিজের খোঁড়া গর্তে পড়েছে পুতিন: যুক্তরাজ্য

- Advertisements -

ইউক্রেন সামরিক অভিযান শুরু করে পুতিন নিজের খোঁড়া গর্তে নিজেই পড়েছে বলে মন্তব্য করেছে যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ‘স্কাই নিউজ’কে এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

Advertisements

তিনি বলেন, পুতিনের বাহিনী আর আগের মতো নেই। তার সেনাবাহিনী এখন ক্লান্ত। এই অভিযানে তার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এর মাধ্যমে রাশিয়ার এই বিশাল বাহিনীর খ্যাতি নষ্ট করা হয়েছে। আসলে নিজের খোঁড়া গর্তে নিজেই পড়েছেন পুতিন।

বেন ওয়ালেস বলেন, তিনি (পুতিন) ইউক্রেনের সাথে যা করছেন তাকে শুধু এর পরিণতি নিয়েই বাঁচতে হবে না, বরং তিনি তার নিজের সেনাবাহিনীর সাথে যা করেছেন তার পরিণতিও ভোগ করতে হবে।

Advertisements

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে শুক্রবার ৩৭তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bnc2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন