ফেসবুকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করছে রাশিয়া

- Advertisements -

ফেসবুকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করছে রাশিয়া। খবর রয়টার্সের।

রয়টার্স জানায়, ফেসবুক তাদের নীতি পরিবর্তন করে রুশ সেনাদের বিরুদ্ধে সহিংস প্রতিরোধের আহবান জানানোর সুযোগ করে দেওয়ায় এর মূল কোম্পানি মেটার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

Advertisements

রাশিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আদালতে তাদের মামলায় মার্কিন এই সোশাল মিডিয়া কোম্পানিকে ‘চরমপন্থি সংগঠন’ ঘোষণা করার আবেদন করা হয়েছে।

পাশাপাশি রাশিয়া থেকে মেটার আরেক প্ল্যাটফর্ম ইন্সটাগ্রামে প্রবেশের সুযোগ বন্ধ করার কথা জানিয়েছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা।

তবে এই মামলার ফল কী হতে পারে, সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি।

Advertisements

রয়টার্স আরও জানিয়েছে, এ বিষয়ে মেটার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সাড়া মেলেনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/j7la
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন