ভারতে মায়ের সামনেই তার ৫ বছরের শিশুর শিরচ্ছেদ করে হত্যা করা হয়েছে। শুক্রবার মধ্যপ্রদেশে ওই ঘটনা ঘটেছে। নিহত ছেলে শিশুর নাম বিকাশ। অভিযুক্ত মহেশকে (২৫) মানসিকভাবে অস্থিতিশীল বলে ধারণা করা হচ্ছে।
বিকাশের মা ছেলেকে রক্ষা করার চেষ্টা করলেও আহত হন। তার চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এসে উপস্থিত হয় এবং অভিযুক্তকে ধরে মারধর করে। তবে পুলিশ আসার আগেই তাকে পিটিয়ে হত্যা করা হয়।
তদন্তে দেখা গেছে, মহেশ আলিরাজপুর জেলার জোবাট বাগদী এলাকার বাসিন্দা ছিলেন। তার পরিবার পুলিশকে জানিয়েছে, তিনি মানসিকভাবে অস্থিতিশীল ছিলেন এবং গত তিন থেকে চার দিন ধরে বাড়ি থেকে অনুপস্থিত ছিলেন। এ ঘটনার কিছুক্সণ আগে মহেশ নিকটবর্তী একটি দোকান থেকে মালামাল চুরি করার চেষ্টা করেছিলেন।
