ভারতে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত

- Advertisements -

ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং এলাকায় দেশটির বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ওই হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ‘এএনআই ’ও ‘এনডিটিভি’ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

Advertisements

প্রতিবেদনে বলা হয়েছে, চিতা নামের হেলিকপ্টারটি তাওয়াং এলাকায় বুধবার সকাল ১০টার দিকে বিধ্বস্ত হয়। এতে দুই পালট গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে দ্রুত স্থানীয় সামরিক হাসপাতালে নেওয়া হলে লেফটেন্যান্ট কর্নেল সৌরভ যাদভ নামের এক পাইলট চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত আরেক পাইলট এখনও চিকিৎসাধীন রয়েছেন।

Advertisements

তবে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9c03
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন