যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী (সাবেক) ইভানা ট্রাম্প মারা গেছেন। তিনি তার নিউইয়র্ক সিটির বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এসময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এ তথ্য নিশ্চিত করেছেন। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, ইভানা ট্রাম্পের মৃত্যুর পেছনে কোনো অস্বাভাকিতা পাওয়া যায়নি। একটি জরুরি নম্বরে ফোন পেয়ে পুলিশ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/l7kq
