মুরগি দেখে ভয়: ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণ! (ভিডিও)

- Advertisements -

ইসরায়েলের সীমান্ত ঘেঁষা লেবাননের গ্রাম থেকে দৌড়ে একটা মুরগি ইসরায়েলি সেনাদের দিকে তেড়ে যায়। এতে ভয়ে আর আতঙ্কে আকাশের দিকে ফাঁকা গুলিবর্ষণ করতে থাকে তারা। এক পর্যায়ে তারা মুরগিটি ধরে নিয়ে যায়।
এসময় লেবাননের ৯ বছর বয়সী শিশু হুসেইন চারতৌনি গিয়ে তার মুরগি ফেরত চাইলেও তাকে তা দেয়া হয়নি।
গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। শিশু হুসেইন চারতৌনির ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বেশ কিছুদিন ধরে লেবানন-ইসরায়েল সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে সীমান্ত অতিক্রম করে সশস্ত্র ইসরায়েলি সেনাদের কাছে গিয়ে মুরগি ফেরত চেয়ে তর্কে জড়ানোর যে সাহসিকতা দেখিয়েছে; লেবাননের ওই শিশুর প্রশংসায় নেটিজেনরা।

Advertisements
Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/yerw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন