স্পেনের কাতালুনিয়াকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি, লাখো মানুষের বিক্ষোভ মিছিল

- Advertisements -

স্পেন থেকে বিচ্ছিন্ন করে কাতালুনিয়াকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে লাখো মানুষের বিক্ষোভ মিছিল হয়েছে বার্সেলোনায়। তৃণমূল অ্যাসেম্বেলা ন্যাশনাল কাতালানা (এএনসি) এই কর্মসূচির আয়োজন করে। খবর রয়টার্স এর।

Advertisements

গতকাল শনিবারের মিছিলে অংশগ্রহণকারীদের স্লোগান দিতে, গান গাইতে এবং পতাকা দোলাতে দেখা গেছে। তবে মিছিলের বেশিরভাগ অংশগ্রহণকারীর মুখ ঢাকা ছিল। অন্তত এক লাখ আট হাজার মানুষ এই মিছিলে অংশ নেন বলে জানিয়েছে স্পেন পুলিশ। যদিও এএনসির দাবি, অংশগ্রহণকারী ছিল চার লাখের বেশি।

উল্লেখ্য, ২০১৭ সালে আটকের পর ক্ষমা করে দেওয়া ৯ বিচ্ছিন্নতাবাদী কাতালানকে মুক্তি দেওয়ার পর এটাই সংগঠনটির প্রথম র‍্যালি। ১৭১৪ সালের ১১ সেপ্টেম্বর কাতালুনিয়া দখল করে স্পেন। সেই দিনের কথাও মিছিলে স্মরণ করা হয়েছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/bcl5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন