ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখে পড়েছে বিশ্ব

- Advertisements -

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বিশ্বকে ইতিহাসের অন্যতম ভয়াবহ জ্বালানি সংকটের দিকে ঠেলে দিচ্ছে। গতকাল মঙ্গলবার ফ্রান্স ইন্টার রেডিওতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটি সত্যিই ইতিহাসের সবচেয়ে বড় সংকট।’

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে সামুদ্রিক পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। সেই পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যের নতুন সংঘাত বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

বিরোল চলতি মাসের শুরুতে বলেছিলেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি-বাজারের অবস্থা ১৯৭৩, ১৯৭৯ এবং ২০২২ সালের সংকটগুলোর সম্মিলিত প্রভাবের চেয়েও বেশি খারাপ। তিনি আবারও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত তেল ও গ্যাস সংকটের প্রভাব একসঙ্গে বিবেচনা করলে, বর্তমান সংকট ইতোমধ্যে বিশাল আকার ধারণ করেছে।

মার্চ মাসে ইরানবিরোধী যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে গেলে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা কৌশলগত মজুদ থেকে রেকর্ড ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lj0r
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন