টাকা তুলতে মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

- Advertisements -

ভারতের ওড়িশায় ঘটেছে এক হৃদয়বিদারক ও ব্যতিক্রমী ঘটনা। মৃত বোনের ব্যাংক হিসাব থেকে মাত্র ১৯ হাজার ৩০০ টাকা তুলতে কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হয়েছেন এক ভাই।

সোমবার (২৭ এপ্রিল) কেউনঝড় জেলার ডিআনালি গ্রামের বাসিন্দা জিতু মুন্ডা তার বোন কাকরা মুন্ডার কঙ্কাল কাপড়ে জড়িয়ে প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে স্থানীয় একটি ব্যাংকে পৌঁছান। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

Advertisements

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, প্রায় দুই মাস আগে কাকরা মুন্ডার মৃত্যু হয়। তার স্বামী ও একমাত্র সন্তান আগেই মারা যাওয়ায় জিতুই ছিলেন একমাত্র নিকটাত্মীয়। বোনের ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকা তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে জানায়, অ্যাকাউন্টধারীকে সশরীরে উপস্থিত হতে হবে অথবা বৈধ উত্তরাধিকার সনদ দেখাতে হবে। কিন্তু দরিদ্র ও অশিক্ষিত জিতুর কাছে এসব কাগজপত্র ছিল না।

আইনি জটিলতা ও ব্যাংকের কঠোর অবস্থানে হতাশ হয়ে জিতু চরম সিদ্ধান্ত নেন। তিনি গ্রামের শ্মশান থেকে বোনের কঙ্কাল তুলে এনে তা নিয়েই ব্যাংকে উপস্থিত হন।

এ দৃশ্য দেখে স্থানীয়রা হতভম্ব হয়ে পড়েন এবং অনেকেই ব্যাংকের এমন আচরণকে অমানবিক বলে ক্ষোভ প্রকাশ করেন। তাদের মতে, চাইলে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি সহজেই যাচাই করা যেত।

Advertisements

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মানবিক দিক বিবেচনায় সমস্যার সমাধানের আশ্বাস দেয়। একই সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের কাছেও এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4fvf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন