টুইটারের বিরুদ্ধে আদালতে ডোনাল্ড ট্রাম্প, বললেন তালেবানের কথা

- Advertisements -

অ্যাকাউন্ট ফিরিয়ে দিতে টুইটার কর্তৃপক্ষকে যেন নির্দেশ দেওয়া হয়, সেই আবেদন নিয়ে আদালতে গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফ্লোরিডার আদালতে করা ওই আবেদনে প্রাথমিক টুইটারের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ চেয়েছেন ট্রাম্প।

আবেদনে টুইটারের সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তি হিসেবে তালেবানের প্রসঙ্গ টেনেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তাঁর আবেদনে বলা হয়েছে, টুইটার কর্তৃপক্ষ তালেবানকে আফগানিস্তানজুড়ে তাদের বিজয়ের খবর নিয়ে নিয়মিত টুইট করতে দিয়েছে। অপর দিকে তাঁর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ‘বিভ্রান্তিকর তথ্য’ আখ্যা দিয়ে তাঁর টুইটগুলো পরিমার্জন করা হয়েছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ttx0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন