নতুন নির্দেশনা: ‘ছেঁড়া জিন্স পরে কলেজে আসা যাবে না’

- Advertisements -

ভারতের কলকাতায় ছেড়া জিন্স (রিপড জিন্স) পরে কলেজে আসা নিষিদ্ধ করেছে একটি বিশ্ববিদ্যালয়। শনিবার (২৬ মার্চ) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা।

গত বুধবার (২৩ মার্চ) আচার্য জগদীশচন্দ্র বসু কলেজ কর্তৃপক্ষ এমন নির্দেশনা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃত্রিমভাবে ছেঁড়া কোনো জিন্স পরে কলেজে আসা যাবে না। যদি কোনো শিক্ষার্থী এই নির্দেশনা অমান্য করে, তাহলে তাকে ‘ট্রান্সফার সার্টিফিকেট’ (টিসি) দেওয়া হবে।

Advertisements

কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীদের একাংশ। তারা বলছেন, বেশিরভাগ শিক্ষার্থীর কাছে ‘রিপড জিন্স’ তুমুল জনপ্রিয়।

এক শিক্ষার্থী বলেন, ‘অশালীন পোশাক নিষিদ্ধ করার যুক্তি মানা যেতে পারে, কিন্তু ‘রিপড জিন্স’ নিষিদ্ধ করা অযৌক্তিক।’

Advertisements

এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে, ভারতের কর্ণাটক রাজ্যে মুসলিম শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ করে এক শিক্ষাপ্রতিষ্ঠান। তা নিয়ে সারা ভারতে তুমুল আলোচনা সৃষ্টি হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ajm7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন