বগুড়ায় নিখোঁজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

- Advertisements -

গোলাম রব্বানী শিপন, বগুড়াঃ তিন দিন হলো নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের (৩২)। অবশেষে তার খোঁজ মিলল। তবে জীবিত নয় মৃত। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বোট ক্লাবের লেকে ভেসে থাকা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।

Advertisements

পরে শাহজাহানপুর থানা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন। একপর্যায়ে এটি সৌমিকের মরদেহ বলে তার পরিচয় নিশ্চিত হয়। নিহত সৌমিকের বাড়ী বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামে। তার পিতার নাম তৌফিকুর রহমান। তারা পরিবার শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করেন। সৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন শেষ করে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

জানা গেছে, সৌমিক গত বৃহস্পতিবার বগুড়া শহরের জলেশ্বরীতলার বাসা থেকে সন্ধ্যার পর হাঁটতে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ হন এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন শুক্রবার সকালে সৌমিকের বাবা তৌফিকুর রহমান বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তার মৃত্যুর কারন উদঘাটন করতে কাজ করছে পুলিশ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/iq0x
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন