ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপদ ও যানজটমুক্ত চলাচল নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করেছে নিরাপদ সড়ক চাই রংপুর জেলা শাখা।মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত রংপুর নগরীর ব্যস্ততম সাতমাথা এলাকায় সংগঠনটির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবীভাবে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেন।ট্রাফিক প্রশাসনের সহযোগিতায় টিআই গোলাম রব্বানী-এর তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়।
এ বিষয়ে নিরাপদ সড়ক চাই রংপুর জেলা শাখার সভাপতি হাসান ফেরদৌস রাসেল বলেন, “রংপুর শহরে যানজট একটি বড় সমস্যা। মাত্র আধা ঘণ্টার মধ্যেই আমরা সাতমাথা এলাকায় যানজট অনেকাংশে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এ সময়ে কোনো যানবাহনকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি।
মানুষের স্বস্তির জন্য এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক কামরুল ইমাম, সহ-সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ পলাশ, মোঃ শামীম মিয়া, সাংগঠনিক সম্পাদক উৎপল সরকার, ক্রীড়া সম্পাদক ইউনুস কবির মিঠু, কার্যকরী সদস্য জসীমউদ্দীন, জয়নুল আবেদীন মিঠু ও আলমসহ অন্যান্য নেতাকর্মীরা।
