স্মৃতিময় গানেই আছেন সৈয়দ আব্দুল হাদী

- Advertisements -

সংগীতাঙ্গনের জীবন্ত কিংদবন্তি সৈয়দ আব্দুল হাদীর হাত ধরেই এনটিভিতে কিছু কথা কিছু গান এবং পরবর্তীতে বাংলাভিশনে গানে গানে দেশে দেশে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তবে এই দুটি অনুষ্ঠানের কোনোটার সঙ্গেই আপাতত আর সৈয়দ আব্দুল হাদীর কোনো সম্পৃক্ততা নেই।

বিগত অর্ধ যুগেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ টেলিভিশনে এখনো প্রচার চলতি সংগীত বিষয়ক অনুষ্ঠান স্মৃতিময় গানগুলোর সঙ্গেই সম্পৃক্ত আছেন। আধুনিক বাংলা গানের বিবর্তন নিয়ে এই অনুষ্ঠানে সব সময় প্রধান আলোচক হিসেবেই উপস্থিত থাকেন সৈয়দ আব্দুল হাদী। এখন শুধু এই একটি অনুষ্ঠানের সঙ্গেই যুক্ত আছেন তিনি।

Advertisements

সৈয়দ আব্দুল হাদী বলেন, আপাতত বিটিভির স্মৃতিময় গানগুলোর সঙ্গেই সম্পৃক্ত আছি। যেহেতু আমি একজন সংগীতশিল্পী, সারা জীবন গানই গেয়েছি। তাই গানের এই ধরনের অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকতে ভালো লাগে। কারণ এখন তো বলা যায় অনেক অবসর সময়। এই অনুষ্ঠানে গেলে ভীষণ ভালো লাগে, অনেকের সঙ্গে দেখা হয়, কথা হয়। গল্প করি, ভালো লাগে।

তিনি আরও বলেন, সবচেয়ে বড় কথা অনেক স্মৃতিচারণ হয় এই স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানকে ঘিরে। বিগত অর্ধযুগেরও বেশি সময় ধরেই আছি এই অনুষ্ঠানের সঙ্গে। এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সবার জন্য দোয়া রইল।

Advertisements

একজন সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে আজ থেকে দশ বছর আগে একটি বিশেষ গান করা হয়েছিল। গানটির শিরোনাম ছিল ‘তুমি ছুঁয়েছ নীলিমার নীল’। ওমর ফারুকের কথায় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ফরিদ আহমেদের সুর সংগীতে গানটিতে কন্ঠ দিয়েছিলেন ফাহমিদা নবী, মুহিন, চম্পাসহ বেশ কয়েক শিল্পী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jaal
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন