লুকসেটে যাওয়ার সময় জানতে পারি সিনেমা থেকে আমি বাদ: পায়েল

- Advertisements -
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের ক্ষমতার পালাবদল হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পর টলিউডের দায়িত্ব এখন রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায় এবং পাপিয়া অধিকারীর কাঁধে।
টলিউডে রাজনৈতিক প্রভাব, কাজ পাওয়া-না পাওয়া নিয়ে অনেকেই ইতোমধ্যেই ক্ষোভ প্রকাশ করছেন। অভিনেত্রী পায়েল সরকারকেও মাঝে বেশ কয়েক বছর খুব বেশি সিনেমার অনুষ্ঠানে সেভাবে দেখা যায়নি।
এবারের ক্ষমতার পালাবদল তার জীবনেও পরিবর্তন আনবে? 

সম্প্রতি, পায়েলকে দেখা গেছে ‘সপ্তডিঙার গুপ্তধন’ সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে। সচরাচর কোনও প্রদর্শনী অনুষ্ঠানে তাকে দেখা যায় না।

৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকে এর চিত্র বদলেছে? 

এ বিষয়ে পায়েল বলেন, আচরণের কিছুটা পরিবর্তন তো হয়েছে। আমাকে যে টলিউডের সব অনুষ্ঠানে ডাকা হত, তা-ও নয়।

Advertisements
আবার কিছু কিছু জায়গায় আমারই যাওয়া হয়ে উঠত না, এটাও ঠিক। আবার আমাকে আমন্ত্রণও জানানো হয়নি বহু জায়গায়। 

তাহলে ২০২৬ সালের এই পালাবদলে নতুন আশা দেখছেন পায়েল? এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, দেখুন আমি বরাবরই মনে করি রাজনীতির সঙ্গে শিল্পের যোগ থাকা উচিত নয়। আমার সঙ্গেই বহুবার এমন হয়েছে। হয়তো লুকসেটের জন্য বেরোচ্ছি বাড়ি থেকে কিংবা কথা বলতে যাচ্ছি। বাড়ি থেকে বেরোনোর সময়ে ফোন এল যে, পরে জানানো হবে। পরে দেখলাম আমাকে বাদ দিয়ে অন্য অভিনেত্রীকে নেওয়া হয়েছে।

কিছু দিন আগে শোনা গিয়েছিল অভিনেত্রী পায়েল নাকি আকাশছোঁয়া পারিশ্রমিক চাচ্ছেন। এ কারণে নাকি তাকে নেওয়া সম্ভব হচ্ছে না। এমন মন্তব্যে পায়েলের উত্তর- পারিশ্রমিক পর্যন্ত কথা গড়ানোর আগেই তো বাদ দিয়ে দেওয়া হয়েছিল আমাকে। আর ২০১৬ সালে যে পারিশ্রমিক আমি পেতাম, সেই পারিশ্রমিক তো এখন নেব না।

Advertisements

পায়েল মনে করেন, যে সরকারই আসুক না কেন, তার প্রভাব শিল্পজগতে না পড়াই কাম্য। আগামী দিনে কি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন পায়েল? সেই কথা এখনই বলতে পারছেন না অভিনেত্রী। সবটাই এই অভিনেত্রী সময়ের হাতে ছেড়ে দিয়েছেন বলেই জানান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/k0ri
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন