পড়ালেখা না করে টাকা চুরি, ৯ বছরের ছেলেকে গলাটিপে হত্যা করলেন মা!

- Advertisements -

এক নারী তার ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত নারীর দাবি, তার ৯ বছরের ছেলে পড়াশোনা করত না। ঘরে টাকা রাখলে সে টাকা চুরি করত। এই ঘটনায় রাগান্বিত হয়ে ছেলেকে তিনি হত্যা করেছেন।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। ওই নারী তার ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন এবং তাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisements

অভিযুক্ত নারীর নাম সুপ্রভা বাল। তিনি তার এই ছেলের সঙ্গে একাই থাকতেন। অভিযুক্ত নারী সুপ্রভা তার অপরাধ স্বীকার করেছেন এবং হত্যাকাণ্ডের ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাকে তার ছেলের মরদেহের কাছে বসে থাকতে দেখে।

সুপ্রভা বাল একটি নির্মাণ স্থাপনায় দিনমজুর হিসেবে কাজ করেন। তিনি বলেছেন, তার স্বামী নিখোঁজ এবং তার মেয়েও বিবাহিত। আর তাই তিনি নিজের ছেলেই সঙ্গেই থাকতেন এবং তাকে লালন-পালনের দায়িত্বও ছিল তার একার।

নিজের অপরাধ স্বীকার করে এই নারী বলেন, ‘তার (ছেলের) এই কর্মকাণ্ডের কারণে আমি কাজ করতে যেতে পারতাম না বা শান্তিতে থাকতেও পারতাম না। তাই আমি তাকে হত্যা করেছি এবং এর জন্য জেলে যেতে প্রস্তুত আছি।’

Advertisements

অভিযুক্তের বাড়ি থেকে এক টুকরো দড়ি এবং একটি বাঁশের লাঠি উদ্ধার করেছে। এ গুলো হত্যায় ব্যবহৃত হয়েছে বলে মনে করছে পুলিশ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/k2qa
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন