হাওরে মাছ ধরার সময় বজ্রাঘাতে প্রাণ গেলো ২ ভাইয়ের

- Advertisements -

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে মাছ ধরার সময় বজ্রাঘাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাদের আরেক ভাই। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে উপজেলার শালদিঘা হাওরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন-উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেকুইজুড়া গ্রামের মনু মিয়ার ছেলে খোকন মিয়া (৪৫) ও ঝিলন মিয়া (৩২)। আহতের নাম জানা যায়নি।

Advertisements

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে নৌকায় হাওরে মাছ ধরতে যান তিন ভাই। এ সময় বজ্রাঘাতে খোকন ও ঝিলন ঘটনাস্থলেই মারা যান। আরেক ভাই আহত হন। এলাকাবাসী লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে।

Advertisements

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‌‘হাওরে মাছ ধরার সময় বজ্রাঘাতে দুই ভাই মারা গেছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/k5dk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন