আশিক বন্ধুর লেখা অচিনপুর নাটকের গানে সালমা

- Advertisements -

লন্ডন থেকে কনসার্ট এবং গানের সফর শেষে দেশে ফিরে গতকাল প্রথম রেকর্ডিং এ ফিরলেন ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী সালমা।

গাইলেন কায়সার আহমেদের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক- অচিনপুর’ এর টাইটেল গান। গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। সংগীত করেছেন চঞ্চল। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহবুদ্দীন।

Advertisements

গতকাল রাতে এই নাটকের টাইটেল গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। সালমা বলেন- লন্ডনে যাওয়ার আগে- কালা পাখি এবং লন্ডন থেকে ফিরেই- অচিনপুর ধারাবাহিক নাটকের গান গাইলাম, মজার ব্যাপার হলো দুটি গানই আশিক বন্ধু’র লেখা।

ভালো লাগছে। গানটিও বেশ চমৎকার। আর যেহেতু নাটকের টাইটেল গান, তাই নিয়মিত চ্যানেলে প্রচার হলেই গানটিও বেশ প্রশংসিত হবে, গানটির কথা সুরে দর্শকরা আনন্দ পাবে। গীতিকার আশিক বন্ধু বলেন- প্রিয় পরিচালক কায়সার আহমেদের পরিচালনায়- বকুলপুর’, জাদুনগর’, গোলমাল’, স্বপ্নের রানী” এই ধারাবাহিক নাটকগুলো এখন নিয়মিত প্রচার হচ্ছে আমার লেখা গান নিয়ে।

Advertisements

এরই ধারাবাহিকতায় এবার- অচিনপুর’ নামের নতুন এই ধারাবাহিক নাটকের টাইটেল গানটিও লিখেছি। আমার কথায় সালমার কন্ঠে অচিনপুর’ গানটি পরিপূর্ণতা পেয়েছে। এখন নাটকটি প্রচার শুরু হলেই গানটি নিয়ে ভালো সাড়া পাবো, সে আশা রাখছি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kfpb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন