শ্রীমঙ্গলে পলিথিন ব্যবহার রোধে সচেতনামূলক কর্মসূচী অনুষ্ঠিত

- Advertisements -

পলিথিন ব্যবহার ও রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আমরা অগ্রগ্রামী সামাজিক সংগঠনের উদ্যোগে সচেনতনামূলক র‌্যালি ও ব্যবসা প্রতিষ্ঠান-পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

Advertisements

আমরা অগ্রগ্রামী সংগঠনের আহবায়ক মামুনুর রশিদ শামীমের সভাপতিত্বে ও সদস্য সচিব বিজয় চন্দ্রের সঞ্চালনায় শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্রের শ্রীমঙ্গল উপজেলার সাধারণ সম্পাদক আমজাদ হোসনে বাচ্চু, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাইয়ুম, স্বরবর্ণের সভাপতি তোফায়েল পাপ্পু প্রমুখ। এসময় বক্তব্য শেষে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে ও পথচারীদের মাঝে পলিথিন ব্যবহার রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/kgtw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন