বাগেরহাটে মাজারের দীঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার

- Advertisements -

বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দীঘিতে কুমিরের টেনে নেওয়া সাত বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে দীঘির মহিলা ঘাটসংলগ্ন এলাকা থেকে খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

নিহত শিশুর নাম ফাতেমা আক্তার (৭)। সে মাজার এলাকায় বসবাসকারী এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে বলে জানিয়েছে মাজার কর্তৃপক্ষ। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

Advertisements

স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাজারের পূর্ব পাশের নারীঘাটে গোসল করতে নামে ফাতেমা। এ সময় মাজারের দীঘিতে থাকা কুমিরটি তাকে টেনে পানির নিচে নিয়ে যায়। ঘটনাটি দেখে ঘাটে থাকা লোকজন চিৎকার শুরু করলেও কেউ শিশুটিকে উদ্ধারে এগিয়ে যেতে পারেনি।

খবর পেয়ে স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারাও অভিযানে যোগ দেন। দীর্ঘ রাতব্যাপী তল্লাশির পর মঙ্গলবার ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ঘাটের পাশের এক দোকানি বিনা জানান, উদ্ধার হওয়া শিশুটির শরীরের কয়েকটি স্থানে কুমিরের কামড়ের চিহ্ন রয়েছে।

Advertisements

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ‘ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি বর্তমানে মহিলা ঘাটে রাখা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে দাফনসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/k7qn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন